সিরাজগঞ্জের চৌহালীতে পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহতের নাম শিরিন আক্তার (১৯)। তার মৃতদেহ খাশকাউলিয়ার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তার স্বামী নাসির উদ্দিন পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের ভাই সেলিম মোল্লা জানান, গত ৩ মাস আগে খাসপুকুরিয়া গ্রামের শফি মোল্লার মেয়ে শিরিনের সঙ্গে খাসকাউলিয়া গ্রামের দরবেশ আলীর ছেলে নাসিরের বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির তার স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মাগুরার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২২ জন
চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে নিহত মেয়েটির ভাই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে ধরতে চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
