পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:৩১
সারাদেশে বিভিন্ন ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে খবর ইত্তফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের নীলফামারীতে গলা কেটে স্ত্রী হত্যা বৃহস্পতিবার শহরের থানাপাড়া এলাকার ভাড়া বাসায় কাঠারি দিয়ে স্ত্রী ১ সন্তানের জননী রোখসানা বেগমকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। স্থানীয় লোকজন স্বামী নুরন্নবীকে আটক করে থানায় দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নৈশ্যপ্রহরী নুরন্নবী (৩২) অফিসের সামনের বাসায় ভাড়া থাকতো। তার বাড়ী রংপুর জেলার গঙ্গাচড়ায়। নওগাঁয় দুই শিশুর মৃত্যু মহিলার লাশ উদ্ধার নওগাঁয় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু ও এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, নাজমা বেগম (৪০) নামে এক টেইলার্স মাষ্টার পল বুধবার রাতে ওই বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘরে কে বা কারা শ্বাসরোধ করে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। নিহত নাজমা উপজেলার গোডাউনপাড়া গ্রামের মৃত খান মোহাম্মদের মেয়ে। নিয়ামতপুর থানার ওসি ওবায়দুর হক জানান, উপজেলার টগরইল গ্রামের দেড়বছর বয়সের তিশা নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পোরশা থানার ওসি শফিউল আলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সেলিম নামে ৬ বছরের এক শিশু ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। সেলিম বটখালি গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গার্ডের মৃত্যু ঝিনাইদহ শহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আক্কাছ আলী (৬০) নামে নাইটগার্ডের মৃত্যু হয়েছে। শুক্রবার কেসি কলেজের সামনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের বাসভবন চত্বরে একটি সজনে গাছ থেকে সজনে পাড়তে গেলে এ বিদ্যুত্স্পৃষ্টের ঘটনা ঘটে। এ মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তাণ্ডব সৃষ্টির চেষ্টা করে। ঝিনাদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিচারকদের বাসভবন চত্বরের একটি সজনে গাছ থেকে সজনে পাড়তে গাছে উঠেন আক্কাস আলী। এ সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছিল। এ সময় আশ-পাশের বিক্ষুব্ধ জনতা বাসা ঘেরাও করে। তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দেয়। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃত আক্কাছ আলী ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরে নাইটগার্ডের পাশাপাশি ভ্যান চালানোর কাজ করতেন। ঝিনাইদহে বিদ্যুত্স্পৃৃষ্ট হয়ে নাইটগার্ডের মৃত্যু ঝিনাইদহ শহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আক্কাছ আলী নামে নাইটগার্ডের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শহরের কেসি কলেজের সামনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভোজ শাহরিয়ার এর বাসভবন চত্বরে একটি সজনে গাছ থেকে সজনে পাড়তে গেলে এ বিদ্যুত্স্পৃষ্টের ঘটনা ঘটে। এ মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তান্ডব সৃষ্টির চেষ্টা করে। সুন্দরবনে বাঘের থাবায় মৌয়াল নিহত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে স্বপন মন্ডল নামের এক মৌয়াল বাঘের থাবায় মারা গেছে। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আটঘরিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু পাবনার আটঘরিয়ার পাটেশ্বর গ্রামে শুক্রবার বিদ্যুত্পৃষ্ট হয়ে আ: কুদ্দুস (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছে। নিহত কুদ্দুস ওই গ্রামের ওহাব আলীর ছেলে। পাকুন্দিয়ায় নববধূর লাশ উদ্ধার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার নাসরিন জাহান পিয়াসী (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মানুল্লারচর গ্রামের জসিম। জানা গেছে, নিহত নাসরিন জাহান পিয়াসী ৪২ দিন পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলার মধু দিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলনকে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে ভাড়া বাসায় থাকা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে স্থানীয় লোকজন জানায়।