ডায়াবেটিসে আয়ুষ্কাল পূর্বের চেয়ে বাড়ছে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩০
ডায়াবেটিসের কোন স্থায়ী চিকিত্সা নেই। তবে নিয়ম-শৃংখলা মেনে চললে দীর্ঘদিন সুস্থভাবে জীবন-যাপন করা যায়। কানাডিয়ান ডায়াবেটিস এসোসিয়েশনের তথ্য মতে, ডায়াবেটিসে আক্রান্তদের লাইফ এক্সপেকটেনসি বা আয়ুষ্কাল ১৫ বছর কমে যায়। এ ব্যাপারে টরেন্টোর মাউন্ট সাইনাই হসপিটালের এন্ডোক্রাইনোলজিষ্ট ডা: ব্রুস পারকিনস উল্লেখ করেছেন ১৯৪০ দশকে যাদের ডায়াবেটিস ধরা পড়তো তাদের অন্তত অর্ধেকের কিডনি রোগে আক্রান্ত হয়ে ৪০ এর কোটায় এসে মৃত্যু ঘটতো। বিশেষজ্ঞগণ এখন দেখছেন, যারা চিকিত্সকের পরামর্শ অনুসরণ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুশৃংখল জীবন-যাপন, প্রয়োজনীয় ব্যায়াম, ডায়েট কন্ট্রোল ও প্রয়োজনীয় ক্ষেত্রে ইনসুলিন গ্রহণ করছেন তাদের বয়স ৫০ এর কোটায় থাকলেও স্বাভাবিক মানুষের মত ফিট। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তরাও, যাদের নিয়মিত ইনসুলিন নিতে হয়। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ