ম্যাককালামের পাঁচ হাজার রান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:৩২
ব্রেন্ডন ম্যাককালাম চতুর্থ খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করলেন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সপ্তম আসনে গতকাল কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কোলকাতা নাইট রাইডার্সের সাবেক এ ব্যাটসম্যান মাত্র ৪৫ বলে ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে তুলোধুনা করা ম্যাককালাম শেষ পর্যন্ত আউট হন তরুণ বোলার অক্ষর প্যাটেলের বলে। তবে এরই আগে চার বাউন্ডারি এবং পাঁচ ওভার বাউন্ডারি হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ৫ হাজার রান করা খেলোয়াড়দের তালিকায় ৫ হাজার ৯৯২ রান নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তারপর দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ ও ডেভিড হাসি ৫৯৪৮ এবং ৫৫০৩ রান নিয়ে আছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ও ৬৮ ম্যাচে ২০৪৪ রান নিয়ে সবার ওপরে রয়েছেন ম্যাককালাম। বাসস