ঈদে অর্ণব

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৪৪

বিনোদন রিপোর্ট

 

খুব অল্প সময় নিজের গানের কথার শক্তি আর কম্পোজিশনে তাক লাগিয়েছেন অর্ণব। তবে খামখেয়ালি যেন তাঁর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইচ্ছে হলো গাইলেন, ইচ্ছে হলো আবার নিলেন দীর্ঘ বিরতি। আবার গানে ফিরবেন কথা দিয়েছিলেন। নিজের কমিটমেন্টের কাছে আর পরাজিত হতে চাননি অর্ণব। তাই গানে ফিরছেন এবারের ঈদেই। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ফোক ফেস্টিভ্যালে গান গেয়েছিলেন। তবে স্টেজে দেখা মিললেও নতুন গান প্রকাশ করেননি অনেকদিন। এবার তাঁর ভক্তদের জন্য সুখবর এলো। ঈদকে সামনে রেখে নতুন গান উপহার দিতে যাচ্ছেন অর্ণব।

তাঁর নতুন গানের নাম ‘কী পেলে কী হতো।’ গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। অর্ণবের নতুন গানের সুখবর জানিয়ে ধ্রুব মিউজের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘একটি সুখবর আছে সবার জন্য। সেটা হলো তুমুল জনপ্রিয় শিল্পী অর্ণব নতুন গান নিয়ে আসছেন। শিগগিরই গানটি প্রকাশ করবো আমরা।’