কামাল আহমেদের ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৪৫

১৫৮তম রবীন্দ্রজয়ন্তীতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিও ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ প্রকাশিত হয়েছে। গত ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে রাত ৮টায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ প্রকাশনা সম্পন্ন করা হয়।

ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটি নেওয়া হয়েছে শিল্পী কামাল আহমেদের তৃতীয় একক অডিও অ্যালবাম ‘পথ চাওয়াতেই আনন্দ’ থেকে। এ অ্যালবামটি লেজার ভিশন থেকে প্রকাশিত হয় ২৫ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দে। ইতোপূর্বে শিল্পী কামাল আহমেদের ১৬টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবাম গুলো হলো—সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত), নানারঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত), পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত), ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত), নিঃশব্দ চরণে (মিক্সড অ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত), গোধূলি (হারানো দিনের গান), কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত), বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত), ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) ইত্যাদি।