সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে টিই এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। টিই এন্টারপ্রাইজ মূলত টেলিকম, ব্যাংকিং, সরকারি ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে তাদের সার্টিফায়েড সলিউশন প্রোভাইডার হিসেবে নিযুক্ত হয়েছে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড। বাংলাদেশে টিই এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে সম্প্রতি দিনব্যাপী এক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে হাই-এন্ড নেটওয়ার্কিং সলিউশন প্রদর্শন করা হয়। আর্থিক খাত, টেলিকম, কর্পোরেট কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তারাও এই সেশনে উপস্থিত ছিলেন।
