তুলনামূলকভাবে একটু কম দামে খুব ভালো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই মূলত গুগল বাজারে এনেছে নেক্সাস ব্র্যান্ডটি। কিন্তু তাই বলে ১০০ ডলারেই নেক্সাস! হ্যাঁ, সম্প্রতি এমনই এক খবর প্রকাশ করেছে এমটিকেএসজে ডটকম। খবরে প্রকাশ, তাইওয়ানের চিপ নির্মাতা মিডিয়াটেকের সাথে স্বল্পমূল্যের এই নেক্সাস নিয়ে কাজ করছে গুগল। স্বল্পমূল্যে ভালো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড তৈরিতে আগেও কাজ করেছে মিডিয়াটেক। তাই এই খবরকে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। তবে নতুন এই নেক্সাস সম্পর্কে মেলেনি বিস্তারিত কোনো তথ্য।
