ক্রিকেট ওয়ার্ল্ডকাপ বিগ স্ক্রিন অফার

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৫৪

ইংল্যান্ডের ওয়ালেসে আয়োজিত আসছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে ইউনিক বিজনেস সিস্টেম লি. গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘ হিটাচি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ  বিগ স্ক্রিন অফার’। এই অফারের অধীনে গ্রাহকরা হিটাচি মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনলেই জিতে নিবেন প্রজেক্টর স্ক্রিন সম্পূর্ণ বিনামূল্যে। অফারটি চলবে আগামী ১৪ জুলাই, ২০১৯ খ্রি. পর্যন্ত।  অফারটির আওতায় যে প্রজেক্টরগুলো গ্রাহকরা কিনতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে হিটাচি সিপি-ইডি৩২, হিটাচি সিপি-ইএক্স৩২, হিটাচি সিপি-ডিএক্স৩০১, হিটাচি সিপি-এক্স৩৫৪৩। যেগুলোর মূল্য যথাক্রমে ৩২ হাজার ৫শ টাকা থেকে ৪৩ হাজার ৪শ টাকার মধ্যে।  এই অফারটি সারা দেশে ইউনিক বিজনেস সিস্টেম লি. এর যে কোনো শাখা  থেকে পাওয়া যাবে।

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ubsbd.com.bd  ওয়েবসাইটে।