আগামীকাল সোমবার থেকে ঐতিহাসিক ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দানে ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স-এর পরিচালনায় ৬০তম খতেম তাফিসরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। ৯ দিনব্যাপী দু’দফায় অনুষ্ঠিত এ মাহফিলে দেশ বরেণ্য আলেমগণ তাফসির পেশ করবেন। আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি জাফর আহম্মদ। মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা আঃ রহমান।
