দুবাইয়ে জিতেছেন জিয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:৫৩
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ভারতের ২৬৩০ রেটিংপ্রাপ্ত গ্র্যান্ড মাস্টার অভিজিত্ গুপ্তাকে হারান। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া সাদা ঘুঁটি নিয়ে ট্রমপোস্কি এ্যাটাক পদ্ধতিতে খেলে ৪৬ চালের মাথায় জয়ী হন। জিয়া দুই খেলায় পূর্ণ দুই পয়েন্ট নিয়ে ৬ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা কিরগিজস্তানের শিয়ানগিজ কাইজি আইজারকিনের কাছে হেরে যান। ইভা দুই খেলায় কোন পয়েন্ট পাননি।