চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার অন্যতম বড় অর্থনীতির দেশ জাপানে। চীনের অর্থনীতিতে শ্লথগতির কারণে জাপানের রপ্তানি হ্রাস পেয়েছে। গত এপ্রিলে জাপানের বাণিজ্য উদ্ধৃত্তের ৯০ শতাংশ পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের কয়েক দিন আগে এ উপাত্তগুলো প্রকাশ করেছে অর্থমন্ত্রণালয়। এতে বলা হয়, জাপানের সার্বিক বাণিজ্য উদ্ধৃত্ত ৯০ দশমিক ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চীনের বাজারে চিপ রপ্তানি হ্রাস পাওয়ায় বাণিজ্য উদ্ধৃত্তে প্রত্যাশার চেয়েও বেশি পতন হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা দুই মাস বাণিজ্য উদ্ধৃত্ত বেড়েছে।
