রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩৩
আব্দুল হাকিম সরকার শাহজাদপুর ইয়ার্ণ মাচেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরকার (৬৪) চিকিত্সাধীন অবস্থায় গতকাল সিরাজগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জেলায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দরগাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। গাজী আব্দুল মান্নান সরকার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, প্রবীণ শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজ সেবক আলহাজ্ব গাজী আব্দুল মান্নান সরকার (৬৮) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ মেয়ে রেখে গেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নান্দিনা হাইস্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।