মোহাম্মদ মোদাব্বের
সাংবাদিক, শিশু সাহিত্যিক ও সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বেরের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।
সুধীর কান্তি সেনগুপ্ত
মুক্তিযুদ্ধে শহীদ সুধীর কান্তি সেনগুপ্তের ৪৩তম শাহাদাত্বার্ষিকী আজ। এ উপলক্ষে তার বিদেহী আত্মার প্রশান্তির জন্য সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
সলিমুল্লাহ চৌধুরী
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতিবিদ সলিমুল্লাহ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে। তিনি জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম কোষাধ্যক্ষ ছিলেন।
