ভোটের হাওয়ায় ভারতের হাটে-বাজারে-চায়ের দোকানে মুখে মুখে ফিরছে ‘মোদী’, ‘গান্ধী’ ও ‘কেজরিওয়াল’ নাম। তবে এবারের লোকসভা নির্বাচনে নেতাদের নামধারী ভোটারের সংখ্যা তাক লাগিয়ে দেয়ার মতো? নাম-মাহাত্নে পিছিয়ে নেই বলিউডও। আছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে গব্বর সিংও।
গোটা দেশের ২৪টি রাজ্যের ভোটারদের নাম-ঠিকানাসম্বলিত নির্বাচন কমিশনের বিশেষ পরিষেবা ইলেক্টোরাল রোল সার্চ থেকে মিলছে এই তথ্য? এই পরিষেবার মাধ্যমে নাম দিয়ে নিজেদের পোলিং বুথ সংক্রান্ত তথ্য পেতে পারেন ভোটাররা? সেখানে সার্চ দিয়েই ভোজবাজি! ভারতে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থীর নামধারী ভোটার গুজরাটে রয়েছেন ১৬৯৯ জন? অধিকাংশেরই বয়স আবার ২০ এর কোটায়? রাহুল গান্ধী নামে ৩২৯ জন? অরবিন্দ কেজরিওয়াল মোটে ৫ জন, তার মধ্যে ৩ জন আবার কলকাতার বাসিন্দা?
অমিতাভ বচ্চনের ক্ষেত্রে অবশ্য অত চুলচেরা বিচারের প্রয়োজন নেই? ৮৮২ জনের মধ্যে দুই-একজন ছাড়া সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে? সন্দেহ নেই, দেশ জুড়ে মহাতারকার ভক্তকুল পরের প্রজন্মকে আদরে ডেকেছেন এই নামে? শাহরুখ খানের পসার সেই তুলনায় টিমটিমে, মাত্র ৩২ জন?
তবে সবাইকে টেক্কা দিয়েছেন আমির খান, ৩০৩২৬ জন? প্রেম তারকাদের নামে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে গেছে সিনেমাতেও? সার্চ করে দেখা গেল, ‘শোলে’-র গোটা চরিত্রতালিকাই উপস্থিত ভোটার তালিকায়? ৭১৯৪ জন গব্বর সিং রয়েছেন? তার মধ্যে আবার ৪৫ জনের বাবার নাম হরি সিং, ঠিক যেমন সিনেমায় ছিল? আছেন সুরমা ভোপালি, জয়, বীরু, বসন্তি। তবে ‘গুরু’ ভক্তিতে বলিউডকে টেক্কা দিয়েছে ঢালিউড? উত্তম কুমার আছেন ৫৬,২৮৭। সুচিত্রা সেন ১০১২ জন?
‘হিটলার’ পাওয়া গেছে ১৫৫৫ জন? কার্ল মার্ক্স অবশ্য একজনই, পুদুচেরিতে থাকেন, বয়স ২২? তবে সবচেয়ে চমকপ্রদ নাম? সম্ভবত রাঁচির অষ্টাদশ বর্ষীয় কুমার সেক্স।
