দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্তৃপক্ষের প্রস্তাবিত নতুন জনবল কাঠামো বাতিলসহ পূর্বের জনবল কাঠামো বহাল রাখার দাবিতে শনিবার খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি’র অধীনে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করে।
কয়লাখনি শ্রমিক-কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে খনির প্রধান ফটকের সামনে আয়োজিত বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। শেষে একই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী।
