সালেহা হত্যা মামলায় একজনের ফাঁসি অন্য জনের যাবজ্জীবন

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২১:৩২
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে সালেহা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে ফিরোজ মিয়া নামের একজনকে ফাঁসির দণ্ডাদেশ ও মনির হোসেন নামের অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মামুন উর রশীদ এ রায় দেন। ফিরোজ মিয়া সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতেনপাড়া এলাকার নূর হোসেনের ছেলে। মনির হোসেন সিদ্ধিরগঞ্জের কলাবাগা এলাকার চাঁন মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে ফিরোজ মিয়া পলাতক ছিলেন। ২০০৬ সালের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতানপাড়া এলাকাতে পূর্ব শত্রুতার জের ধরে সালেহা বেগম নামের ঐ গৃহবধূকে হত্যার ঘটনায় তাদের আসামি করে হত্যা মামলা করেন তার স্বামী বাদশা মিয়া।