পেছালো বিসিএল

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২২:০২
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ আগামী ২৮ এপ্রিল থেকে শুরুর কথা থাকলেও খেলোয়াড়দের আপত্তির কারণে পিছিয়ে আগামী দুই মে থেকে শুরু হবে। ৯ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল। গত ১২ জানুয়ারি বিসিএলের দ্বিতীয় আসরের পর্দা ওঠে। প্রথম ধাপে খেলা হয় দুই রাউন্ডের। এরপর শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় তিনমাস বন্ধ থাকে বিসিএলের ম্যাচ। ওয়ালটন ১৫তম জাতীয় ক্রিকেট লিগ খেলছে দেশসেরা ক্রিকেটাররা। ২২ এপ্রিল প্রতিযোগিতার পর্দা নামবে। পাঁচদিনের ব্যবধানে ২৮ এপ্রিল শুরু হবার কথা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ। কিন্তু পর্যাপ্ত বিশ্রামের সময় না পাওয়ায় বিসিএল খেলতে ক্রিকেটাররা আপত্তি তোলে। এ কারণে বিসিএল এর শেষ রাউন্ড পাঁচদিন পিছিয়ে দিয়েছে টুর্নামেন্ট কমিটি। তৃতীয় ও শেষ রাউন্ড শেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। প্রথম দুই রাউন্ড শেষে বিসিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। একটি জয় ও একটি ড্র নিয়ে ওয়ালটনের সংগ্রহ ১২ পয়েন্ট।