প্রশান্তিতে মি আমোরের আইসক্রিম

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩৫
ঠাণ্ডা ঠাণ্ডা ক্রিম, আইসক্রীম! এই গ্রীষ্মের তাপদাহে এমন কথায় জিভে জল আসতেই পারে। আর তা যদি হয় মি আমোরের আইসক্রিম, তবে তো কথাই নেই। নববর্ষের শুরুর দিনেই ধানমন্ডির সাতাশ নম্বরেই শুরু হলো এই আইসক্রিমের আউটলেট। ছোট্ট সাজানো ইন্টেরিয়র, আর নজরকাড়া নানা স্বাদের আইসক্রিম আর মিল্ক শেক আপনাকে নিয়ে যাবে অন্য এক ভুবনে। সে জগত্ ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু নামটা নিয়ে একটু সংশয় যাদের, তাদেরকে জানিয়ে দিই, আমোরে অর্থ হলো ভালোবাসা, মি আমোরের অর্থ হলো আমার ভালোবাসা! শুনতে এমন লাগলেও আসলেই এদের আইসক্রিমের স্বাদ আপনাকে সত্যিই অন্যরকম এক ভালোলাগার ভুবনে নিয়ে যাবে। বেলজিয়ান চকোলেটের আসল স্বাদ, ইটালিয়ান স্প্রেসো অথবা রাশিয়ান কুকি! এগুলোর মূল স্বাদটা পাবেন এদের আইসক্রিমগুলোতে। স্কুপ দিয়ে শুরু করা যাক। প্রাথমিকভাবে মেন্যু উল্টালেই চোখে পড়বে ষোলো স্বাদের স্কুপ। ফ্রেঞ্চ ভ্যানিলা, ক্যারামেল ক্রাঞ্চ রিবন, ম্যাঙ্গো মারবেল, চকোলেট চিপস, হ্যাজেলনাট চকোলেট, প্রালিন ও ক্রিম, চকোলেট ফাজ ব্রাউনি, ক্রিম অ্যান্ড কুকিজ, অরেঞ্জ স্টারবাস্ট, ম্যাঙ্গো ইয়োগহার্ট, বাটার স্কচ, স্ট্রবেরি অ্যান্ড ক্রিম, চকোলেট অ্যান্ড ক্রিম, চকোলেট ফাজ, তিরামিশু অথবা মিক্সড ফ্রুট ইয়োগহার্ট!! কষ্ট করে পুরোটা পড়ে রীতিমতো ভিমরি খেতে হবে, কোনটা খাবেন আসলে? সিঙ্গেল প্রতিটা স্কুপ ১৫০ টাকা করে, দুটো ২৬৫ আর তিনটা হলে ৩৮৫ টাকা। কোনটার সাথে কোন স্বাদটা ভালো লাগবে একটু পরখ করে দেখেও নিতে পারেন। চাইলে কোনে করে খেতে পারেন, অল্প কিছু টাকা জুড়ে দিলেই দিব্যি কোনে সেজে হাজির হবে আপনার পছন্দের ফ্লেভারটা। মি আমোরের স্পেশাল কিছু মেন্যু আছে। যেমন ডার্ক চকোলেট আইসক্রিম অ্যান্ড ফ্রুট সালসা সানডে। এটার সাথে কিছুটা ফ্রুটও জুড়ে দেওয়া হয়। আর ব্যানানা স্প্লিটে তো আস্ত কলাই চলে আসবে আইসক্রিমের সাথে। এগুলোর দাম রাখা হয়েছে ৬৪৫ ও ৫৪৫ টাকা। তবে দিব্যি দুজনে খেতে পারবেন। আর ক্রিম অ্যান্ড কুকি লাভারদের সেটটা ৪২৫ টাকা। মিল্ক শেকগুলো তো অন্য এক স্বাদের হয়, এদের মিল্কশিকের সাথে আইসক্রিমের মিশেলটাও বেশ মজার। দাম রাখা হয়েছে ২৭৫ থেকে ৩২৫ টাকা। ৭৫০ টাকার বেশ বড় একটা সেট আছে। পরিবারের জন্য বেশ মানানসই। তাহলে দেরি না করে এই গরমের দিনে শীতল পরশ নিয়ে আসুন মি আমোরের ধানমন্ডি আউটলেট থেকে। তাদের আইসক্রিমের ফ্লেভারে আপনি ঋদ্ধ হবেনই, এ বলাই বাহুল্য! এ ক ন জ রে কোথায় :মিরপুর রোড থেকে সাতাশ নম্বর সড়কে ঢুকে জেনেটিক প্লাজার উলটো পাশে খেয়াল করুন... চকো ফ্লেভারেই হলুদ বাতিতে মি আমোরে লেখা। কবে যাবেন :যেকোনো দিন সকাল ১১টা থেকে রাত ১১টার মধ্যে হাজির হয়ে যাবেন। ব্যবস্থাপকের ভাষ্য :নুরুল ইসলাম পারভেজ জানালেন, তাদের আইসক্রিমে সেরা উপকরণ আর দুধ ব্যবহার করা হয়, যা আসে বাইরের দেশ থেকে। মান নিয়ন্ত্রণ অথবা স্বাদের ক্ষেত্রে কোনো আপস করেন না তারা। যোগাযোগ :০১৭১১২০৯৩৯০।