নোটিশ বোর্ড

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩৫
নোঙর ঋতুর পালা বদলে এসেছে গরমকাল। আর এই গরমে চাই হালকা পোশাক। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউজ নোঙর নিয়ে এসেছে রং-বেরঙের তরুণ-তরুনীদের পছন্দের টি-শার্ট। ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশনসচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে। নোঙরের পোশাক পাইকারী ও খুচরা বিক্রি করা হয়। ভোগ লাইফস্টাইল লাউঞ্জের আনুষ্ঠানিক যাত্রা লাইফস্টাইল সেন্টার ভোগ লাইফস্টাইল লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ১১ এপ্রিল। যমুনা ফিউচার পার্কের ৫ তলায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা রহমান। দেশের নামকরা ফ্যাশন ডিজাইনার, মিডিয়া ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকাল ৪টার মধ্যেই ভরে যায় অনুষ্ঠানস্থল যমুনা ফিউচার পার্কের ৫ তলা। মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। শুরুতেই ছিল চোখ ধাঁধানো ফ্যাশন শো। রঙ, যারা, গ্লামার ওয়ার্ল্ড, কার্নিভ্যাল, জেআন্ডজে, রাকিকা, জাকন্ডি, ওগান -এর পোশাকে দেশের নামকরা মডেলরা মাতিয়ে রাখেন পুরোটা সময়। ড্রিমসের নতুন শাখা ধানমন্ডির সাত মসজিদ রোডে উদ্বোধন করা হলো রাজিয়াজ ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি কর্নারের তৃতীয় শাখা। ড্রিমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন উপমহাদেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমসের পরিচালক খ্যাতিমান বিউটি এক্সপার্ট রাজিয়া সুলতানা। ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি কর্নারে এই শাখাটিতে বিউটি কেয়ার, জিম, ব্রাইডাল মেকআপসহ সৌন্দর্য চর্চার অত্যাধুনিক সকল বিভাগেই সার্ভিস থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব সেলিব্রেটি, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুয়েলস্ কালেকশন ও প্রিয়দর্শিনীর উদ্বোধন সম্প্রতি নগরীর গুলশানস্থ জব্বার টাওয়ারে চালু হলো ফ্যাশন জগতের নতুন পরিবার ‘জুয়েলস কালেকশন ও প্রিয়দর্শিনী’। চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা অমৃতাসহ শোবিজের একঝাঁক তারকার উপস্থিতিতে শোরুমটি উদ্বোধন করা হয়। হাংরি বানির শুভ উদ্বোধন সম্প্রতি ঢাকা সেনা নিবাসের পাশে কচুক্ষেত ইব্রাহীমপুরে চাইনিজ-কাম-ফাস্টফুড রেস্টুরেন্ট ‘হাংরি বানি’র শুভ উদ্বোধন করেন পপুলার অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. তাজুল ইসলাম। এই রেস্টুরেন্টে রয়েছে অত্যন্ত মানসম্মত ফাস্ট ফুড, কাবাব, ইন্ডিয়ান, চাইনিজ, থাই ফুড ও বাংলা খাবারের সমাহার। ১৬ ও ১৭ মে ‘৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব, ২০১৪’ ‘চুরি যাওয়া কৈশোরে, ফিরবেই যুক্তির তুমুল যৌবন’—স্লোগানে আগামী ১৬ ও ১৭ মে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর আয়োজনে বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে—৮ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব, ২০১৪। দুদিনব্যাপী মেধাবী ও তারুণ্যের এই মহোত্সবে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০০ জন মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা উপস্থিত হবে। ৮ম বারের মতো আয়োজিত এ বিতর্ক উত্সবে থাকছে উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, বিতর্কের উপর কর্মশালা, এনডিএডি বিডি ফরমেট, আঞ্চলিক, সংসদীয়, প্ল্যানচ্যাট, ওয়ার্ল্ড ফরমেট, রম্যবিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, মিট দ্য পারসোনালিটি, ক্যাম্পফায়ার, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণীসহ নানা আয়োজন। বিতর্ক উত্সবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য যোগাযোগ :০১৭১১৫৪১৫৬৬, ০১৭১৬৫৮৮৭০৮, ০১৭৩৫৮৬১৮৬৯, ০১৭৫৪৩৪৩৩৩৩। উত্সব সংক্রান্ত বিস্তারিত জানতে ওয়েবসাইট :www.ndf-bd.com সানসিল্কের বৈশাখী হেয়ারস্টাইল বিজয়ীরা জিতে নিলেন পারসোনার বৈশাখী সাজ প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে সানসিল্ক আয়োজন করেছিল এর বাত্সরিক হেয়ারস্টাইল ক্যাম্পেইনের। পুরোপুরি ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতায়, সানসিল্কের ফ্যানদেরকে তাদের বেস্ট বৈশাখী হেয়ারস্টাইলের ফটো আপলোড করতে আমন্ত্রণ জানায়। সবচেয়ে বেশি লাইক পাওয়া দশটি ফটো বিজয়ী নির্বাচিত হয় আর বিজয়ীরা পুরস্কার হিসেবে পান পহেলা বৈশাখের দিন সকাল ৭টায় পারসোনা থেকে পুরো মেক-ওভার ও অসাধারণ একটি হেয়ারস্টাইল। এবারের সানসিল্ক বৈশাখী হেয়ারস্টাইল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন—মারুফা যূথী, আফিয়া ওয়াসিমা, নাদিয়া চৌধুরী রিয়া, স্পার্কলিং ধারা, চঞ্চলা ঢেউ, নীল প্রজাপতি, পুনম দেবনাথ, উর্মি সাবিহা, রেজোয়ানা উর্মি এবং ইন্দিরা বোস তিথি। এই পুরস্কার জিতে একজন বিজয়ী তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘আমার হেয়ারস্টাইলের ফটো আপলোড করার পর এতগুলো লাইক পেয়েই খুব ভালো লাগছিল। তার উপরে বৈশাখে পারসোনার বৈশাখী সাজটাও ছিল মনের মতো! এ সবকিছুর জন্য সানসিল্ককে ধন্যবাদ।’