তথ্যপ্রযুক্তিতে বেসরকারি বিনিয়োগ উত্সাহিত করতে বেসিসের সংলাপ

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৬
সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি ভালো ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্যে একটি নীতিমালা সংলাপ অনুষ্ঠিত হয়। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডার, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে অর্থনীতির উন্নয়ন এবং আইসিটি খাতের উন্নয়নের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. এনআই খান, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশফাক হুসেন, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান মজুমদারসহ তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক গবেষণায় আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ এবং জাতীয় ব্যাকহল সংযোগের মাধ্যমে একটি স্থিতিশীল ও রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে বক্তাগণ উল্লেখ করেন।