বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
অবশেষে বানারীপাড়ার চাখার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাদশাকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রবিবার বরিশাল জেলা প্রশাসক শহীদুল আলম অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী বিষয়টির সত্যতা স্বীকার করেন।
