পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
পত্নীতলায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু নামে এক কৃষক খুন হন। উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের নিজ আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, মিন্টু বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে নিজ আম বাগানের র্নাসারি থেকে চারা উপত্তোলনের কাজ করছিলেন। বাগানের ভেতর ওত পেতে থাকা দুর্বৃত্তদের উপযুপরি ছুরিকাঘাতে তিনি খুন হন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।
