মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪২

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

বারইয়ারহাট-রামগড় সড়কের মিরসরাইয়ের হিঙ্গুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ চৌধুরী (২১) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় এই দুর্ঘটনা ঘটে। সোহাগ ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সরকারতালুক গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। জানা যায়, বারইয়ারহাট থেকে মোটরসাইকেলযোগে করেরহাট ফেরার সময় হিঙ্গুলী এলাকায় একটি মালবাহী ট্রাক সোহাগের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে সোহাগ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীও আহত হয়।