পটিয়ায় ১০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪২

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় ১০ হাজার গরীব ও দুস্থ পরিবারের মাঝে কেডিএস গ্রুপের পক্ষ থেকে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পটিয়া সাইদাইর নিজ বাড়িতে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জিরি, সাইদাইর, মহিরা, দারক, বুধপুরা, বেলখাইন, হরিণখাইনসহ বেশ কয়েকটি গ্রামের ১০ হাজার পরিবারকে চাল ও নগদ টাকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আহমেদুল হক প্রমুখ।