বোশেখ মানে দুপুর রোদে আমের বনে হানা বোশেখ মানে মগডালের ওই আমটি পেড়ে আনা। বোশেখ মানে নাগরদোলায় খুশির দোলা খাওয়া বোশেখ মানে বাবার সাথে গাঁয়ের মেলায় যাওয়া। বোশেখ মানে হরেক রকম মাটির পুতুল কেনা বোশেখ মানে চিরদিনের বাংলা মাকে চেনা।