রায়পুরে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪৩

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা খাদ্য গুদামে কোনো দালাল ছাড়াই ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। দুপুরে গুদামে ধান সংগ্রহের অভিযান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত ইউএনও মোতাছেম বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা নাইমুল করিম টিটু ও খাদ্য পরিদর্শকসহ বেশ কয়েকজন কৃষক।

ধান বিক্রি করতে আশা বেলায়েতসহ পাঁচ-ছয়জন কৃষক বলেন, দালাল ছাড়াই ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে ভালো লাগছে। সরকার এ উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

ভারপ্রাপ্ত ইউএনও মোতাছেম বিল্লাহ জানান, কৃষকদের উত্পাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই কোনো কৃষকের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় করছে। অন্যদিকে, বিক্রয় করতে পেরে খুশি কৃষকরা।

এ বার রায়পুরে ৭ হাজার ৩৯০ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এতে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র ২শ ১৮ মেট্রিক টন। এ বছর এক হাজার ৪০ টাকা সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষক থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেক কৃষক থেকে একশ ২০ কেজি থেকে এক হাজার দুইশ কেজি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।