নেক্সাস ৮ তৈরি করবে এইচটিসি

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:১২
নেক্সাস সিরিজ দিয়ে বাজার দখলের সব ধরনের চেষ্টাই করেছে গুগল। তাতে সাফল্যও মিলেছে এই টেক জায়ান্টের। সর্বশেষ খবর হলো নেক্সাস সিরিজের পরবর্তী আকর্ষণ নেক্সাস ৮ এবারে তৈরি করতে যাচ্ছে এইচটিসি। এইচটিসি’র সাথে অবশ্য এই প্রথমবার যৌথভাবে কাজ করছে না গুগল। এর আগে এইচটিসি ড্রিম স্মার্টফোনটিও ছিল এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের ফসল। এ ছাড়া নেক্সাস সিরিজের প্রথম স্মার্টফোন নেক্সাস ওয়ান তৈরি করেছিল এই এইচটিসি। এবারে নেক্সাস ৮ মডেলের ট্যাবলেট পিসি তৈরিতে একত্রিক হয়েছে এই দুই প্রতিষ্ঠান। ডিজিটাইমসের খবরে প্রকাশ, চলতি বছরের তৃতীয় চতুর্ভাগে (জুলাই-সেপ্টেম্বর) বাজারে আসার কথা রয়েছে নেক্সাস ৮-এর। আগামী জুন মাসে গুগল’র আই/ও ডেভেলপার কনফারেন্সেই এটি অবমুক্ত করার পরিকল্পনা করছে গুগল। নতুন প্রজন্মের একটি ট্যাবলেট পিসি হিসেবেই নেক্সাস ৮ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে গুগল এবং এইচটিসি।