জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বই এবং পাঠ্যক্রম অনুসরণ করে প্রস্তুত করা বিজয় প্রাথমিক শিক্ষা-১ প্রকাশিত হয়েছে। এই সফটওয়্যারে রয়েছে প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিতের সকল পাঠ্য বিষয়। অ্যানিমেশন, অডিও, ভিডিও, টেক্সট ও ইন্টার্যাক্টিভ উপাদানের মাধ্যমে শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে মাল্টিমিডিয়া এই সফটওয়্যারটি। সফটওয়্যারটির বাংলা অংশে রয়েছে বাংলা বর্ণমালা, শব্দ, ছড়া, গল্প প্রভৃতি বিষয়ের পাঠ। গণিত অংশে রয়েছে সংখ্যা প্রতীক, সংখ্যার সাথে মিল করে ছবি রং করা, যোগ, বিয়োগ, সংখ্যার তুলনা, সংখ্যা কথায় লেখা, বৈদেশিক মুদ্রা ও নোট, জ্যামিতিক আকৃতি, সমস্যা সমাধান প্রভৃতি। আর ইংরেজি অংশে রয়েছে ইংরেজি ছড়া, ইংরেজি বর্ণমালাসহ ইংরেজির বিভিন্ন পাঠ। এই সফটওয়্যারটির খুচরা মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
