টেক ফটো

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৩৯
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো হুয়াওয়ের স্মার্টফোনগুলো সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাড়া ফেলেছে বাজারে। একটি প্রদর্শনীতে হুয়াওয়ের একটি স্টলে তাই এমন আগ্রহীদের ভীড়। ছবির গ্যাজেটটিকে একটি গেমবোর্ডের মতো মনে হলেও আদতে এটি একটি বৃহত্ আকারের ট্যাবলেট পিসি। এটি তৈরি করেছে লেনোভো। অগমেন্টেড রিয়েলিটির সাথে এখন সকলেই পরিচিত। ছবিতে এমনই একটি নতুন অগমেন্টেড রিয়েলিটি পরখ করে দেখছেন একজন দর্শনার্থী। সাম্প্রতিক সময়ের আরেকটি জনপ্রিয় প্রযুক্তি পণ্যের নাম স্মার্ট টেলিভিশন। ছবিতে এলজি’র এমন স্মার্ট ওএলইডি প্রদর্শন করছেন মডেলরা।