আমেরিকান অ্যালামনাই’র চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদ বিতরণ

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:২৮
ঢাকাস্থ আমেরিকান অ্যালামনাই এসোসিয়েশন (এএএ) সমপ্রতি এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করে। এদিন নববর্ষ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এএএ’র সভাপতি তাহসিন আমান এবং সদস্য সচিব আরেফিন সাঈদ। পরিচালনা পর্ষদের সদস্য আয়েশা দস্তগীর এবং আমেরিকান সেন্টারের প্রধান ভিরাজ এম লেবেলিও এতে অংশ নেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্রসংগীত শিল্পী নির্ঝর চৌধুরী ও তার দলের সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করেন সংগঠনের সভাপতি। এছাড়া আগতদের মাঝে মুখরোচক বাঙ্গালি খাবার পরিবেশন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি