বিচারপতি আব্দুল জব্বার খানের আজ মৃত্যুবার্ষিকী

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:২৯
আজ সাবেক স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিচারপতি আব্দুল জব্বার খান প্রথমে আইন ব্যবসা ও পরে বিচার বিভাগে যোগদানের পর পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হন। অবসর গ্রহণের পর তিনি মুসলিম লীগের রাজনীতিতে যোগ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন।