আজকের রাশিফল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:২৫
আজ ১১ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৩ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র । আপনার শুভসংখ্যা: ৬। শুভবার: শুক্র। শুভরত্ন: হীরা। প্রকৃতিগতভাবে:আপনি বিনয়ী, মিশুক, সামাজিক, সৌন্দর্যপ্রিয় ও বিলাসী। সামাজিক ও কল্যাণমূলক কাজের সাথে সহজেই জড়িত হয়ে পড়েন। অন্যদের প্রভাবিত ও প্রশাসনিক কাজ পরিচালনা করার গুণ আছে। ধর্মীয় ব্যাপারেও আগ্রহ প্রবল। অন্যের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই সবচেয়ে বেশি সুখ ও সাফল্যের অধিকারী হতে পারেন । আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী এন্থনী ট্রলোপ, রবার্ট পেনওয়ারেন, বারবারা স্টেইস্যান্ড, শার্লি ম্যাকলিন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বয়স্ক কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ । বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বাড়িতে কারো সাথে মতের অমিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। কর্তৃপক্ষের মন রক্ষা করা কঠিন হবে। উপরন্তু কোনো কর্মকর্তার আচরণে মনে কষ্ট পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পাওনা টাকা আদায় হতে পারে। যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশুনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। সুনাম ও সাফল্য সম্ভাবনা আছে। তবে বিরোধী পক্ষ অপপ্রচার জোরদার করতে পারে। নিজ দলে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। রোমান্টিক বিষয়াদির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। প্রাপ্তি যোগ আছে। বাবা-মায়ের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক শান্তি বজায় থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। হোটেলের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পরোপকারে সময় ও অর্থ নষ্ট হতে পারে। আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দৈনন্দিনের কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। উদারতার জন্য ক্ষতিগ্রস্ত হবার আশংকা আছে। মিতব্যয়ী হবার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। মনের জোর দিয়ে বাধাকে উপেক্ষা করার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। ধর্মভীরুতার সুযোগে কেউ আপনাকে প্রতারিত করতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।