জোকস

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:২৮
 জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে, ‘জলদি উঠে এসো!’ ডুবুরি :কেন? কোনো সমস্যা? :হু। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে!  প্রথম বন্ধু :তোর ছোট ভাইটা এখন কী করছে? দ্বিতীয় বন্ধু :কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে। প্রথম বন্ধু :কেন? দ্বিতীয় বন্ধু :কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে!  স্ত্রী :এত দিন বাপের বাড়িতে থেকে সাত দিন পর আমি বাড়ি ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত কদিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই? স্বামী :আছে, ‘ধন্যবাদ’।  মুম্বাইর ব্যস্ত রাস্তা ধরে ক্যাব চালাচ্ছেন ৫৫ বছর বয়সী এক চালক। আর তার পেছনে বসে আছে ১৭ বছর বয়সী এক কিশোর। ক্যাবে যেতে যেতে হঠাত্ করেই তার মাথায় দুষ্টু এক বুদ্ধি খেলে গেল। পেছন থেকে আস্তে করে চালকের মাথায় একটা মৃদু টোকা দিয়ে বসল সে। তবে সামান্য এই ঘটনার প্রতিক্রিয়াতে মুহূর্তেই গুরুতর সব ঘটনা ঘটে গেল। ক্যাব চালক পড়িমরি করে সাত-আটটা গাড়িকে বিপজ্জনকভাবে পাশ কাটিয়ে গাড়ি উঠিয়ে দিলেন ফুটপাথের এক প্রান্তে। ঘটনার আকস্মিকতায় বিস্মিত কিশোরটি এই ঘটনায় খুবই লজ্জিতভাবে ক্ষমা চাইতে শুরু করলো চালকের কাছে। সে বলল ‘দুঃখিত সামান্য একটি টোকায় আপনি এতো ঘাবরে যাবেন তা আমি বুঝতে পারিনি।’ তার এই কথার উত্তরে চালক বললেন, ‘আসলে আমি আজই প্রথম ক্যাব চালাতে মুম্বাই’র রাস্তায় নেমেছি। আর আজকের আগে একটানা ১৫ বছর আমি শুধু মৃত মানুষ বহন করা হয় এমন একটি অ্যাম্বুলেন্সই চালিয়েছি। তাই মাথার পেছনে টোকা পড়তেই আমি ভাবছিলাম...।’