ব্যবসায়ীর নিকট থেকে গম কেনার অভিযোগ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
বগুড়া সারিয়াকান্দিতে নীতিমালা লঙ্ঘন করে কোন উদ্বোধন ছাড়াই গম কেনা হল ভাইয়া বাহিনীর তালিকা অনুযায়ী সরকারি খাদ্য গুদামে। চলতি অর্থবছরে সারিয়াকান্দি খাদ্য গুদামে কৃষকের নিকট থেকে সরাসরি গম কেনার জন্য ৩শ’ ৪৯ মেট্রিক টন গম বরাদ্দ পাওয়া যায়। খাদ্য গুদামে কৃষকের পরিবর্তে ভাইয়া বাহিনীর তালিকা অনুয়ারী কতিপয় মুখ চেনা ব্যবসায়ীর নিকট থেকে মাত্র কয়েক দিনে ৩শ’ ৪৯ টন গম কেনা হয় চলতি বছর সারিয়াকান্দিতে গমের বাম্পার ফলন হলেও এক ছটাক গমও কৃষক গুদামে দিতে পারেনি। ফলে কৃষকরা ক্ষুব্ধ হয়েছে। কখন কিভাবে গম কেনা হল তা কৃষকরা তো দূরের কথা খাদ্য গুদামের আশ-পাশের বসবাসকারী লোকজন বলতে পারে না। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমার কিছু করার নেই। আমার হাত-পা বাঁধা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সাত্তার বলেন, খাদ্য ক্রয় কমিটির সভায় মতি ভাইকে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা খাদ্য ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভা মোতাবেক সিদ্ধান্ত অনুয়ায়ী গম কিনতে বলা হয়েছে।