এখন মেয়েরাও এগিয়ে আসছে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৫১
ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডক্সেলের অধীনে অনুমোদিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এই কলেজ থেকে পড়ালেখা করে শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানির মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। এসএসসি বা ও-লেভেল পাসের পর এখান থেকে চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে। এর জন্য এসএসসি বা ও-লেভেল শেষে ১৮ মাসে সম্পন্ন করতে হবে লেভেল৩ বা এনডি। এর পরের ১৮ মাসে করতে হবে লেভেল৫ বা এইচএনডি ডিগ্রি। আর চতুর্থ বছরে সম্পন্ন করতে হবে টপ-আপ বিবিএ অথবা বিএসসি। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯২৩৬৫৩ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখার ধরণ ও যাবতীয় বিষয় জানা যাবে। এসএসসি বা ও-লেভেল পাসের পর যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজনেস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরে অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারে এখানে। সময়ের সাথে সাথে অন্যতম চাহিদাপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়েছে বিমান প্রকৌশলী বা এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের এই পড়ালেখা। আমাদের দেশে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এই বিষয়ে আন্তর্জাতিক মানের পড়ালেখা সম্ভব হচ্ছে। যে কারণে ধীরে ধীরে এখানে শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। এই পড়ালেখা শেষ করে আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ে তোলার সম্ভাবনার কারণে এখন এই ক্ষেত্রে মেয়েদের আগ্রহও লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে এই বিষয়টিতে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের মেয়েরা এই বিষয়ে ভালো ক্যারিয়ার গড়ে তোলায় আমাদের দেশের মেয়েরাও এগিয়ে আসছে এই বিষয়ে পড়ালেখা করতে। এখানে এই বিষয়ে তাত্ত্বিক বিষয়ে পড়ালেখার সাথে সাথে বিভিন্ন এয়ারপোর্টে ব্যবহারি কাজ হাতে-কলমে শেখার সুযোগও রয়েছে। ফলে এখানকার শিক্ষার্থীরা যথেষ্ট দক্ষ হয়েই বের হচ্ছে চাকরির বাজারে উপযোগী হয়েই। যোগাযোগ :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা।