সম্প্রতি ক্যানন সিঙ্গাপুরের রিজিওনাল বিজনেস ইমেজিং সলিউশন্স ডিভিশন সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়ার পরিচালক কাজুহিরো ওযাওয়া এবং ম্যানেজার জনসন অং সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। ঢাকায় অবস্থানকালে তারা ক্যানন পণ্যের পরিবেশক, ডিলার, সাংবাদিক, এবং কর্পোরেট ক্লায়েন্টদের সাথে মিলিত হন এবং মতবিনিময় করেন। কাজুহিরো ওযাওয়া এবং জনসন অং বাংলাদেশে ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ করেন। এ সময় তাদের বাংলাদেশের বাজারে ক্যানন পণ্যের অবস্থা, চাহিদা এবং বিপননসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া তারা আইডিবি মার্কেটে জেএএন অ্যাসোসিয়েটসের শোরুমগুলো পরিদর্শন করেন এবং ক্যানন পণ্যের ডিলারদের সাথে আলোচনা সভায় যোগদান করেন। কাজুহিরো ওযাওয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ক্যানন আরও অনেকদিন ধরে সমগ্র বিশ্বে তাদের ব্যবসা বৃদ্ধির স্বপ্ন দেখে। গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতিতে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের বাজার এ কারণে ক্যাননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে ক্যানন বাংলাদেশের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
