ঢাকায় ল্যাপটপ মেলা ১৫ মে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগান নিয়ে আগামী ১৫ মে থেকে ঢাকায় শুরু হবে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলায় দেশ-বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের সর্বশেষ সব মডেলের পণ্য নিয়ে হাজির হবে বলে জানান আয়োজকরা। আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘বিগত কয়েক বছরে প্রতিটি ল্যাপটপ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবারেও একই ধরনের সাড়া মিলবে বলে আশা করছি।’ তিনি জানান, দেশের বাজারে আসেনি এমন অনেক পণ্য এবারে দেখা যাবে মেলায়। মেলায় বিশেষ মূল্যে ল্যাপটপ, নোটবুকের মতো পণ্য পাওয়া যাবে। মেলার অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/laptopfair.bd।