৫০ শয্যার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের এক্স-রে মেশিনটি ৬ বছর যাবত্ বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।
২০০৮ সালের মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ভাণ্ডার থেকে ডেন্টাল বিভাগের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়। সরবরাহকারি ঠিকাদার প্রতিষ্ঠান অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করলেও এক্স-রে মেশিনটি বাক্স বন্দী অবস্থায় ফেলে রেখে চলে যায়। ৬ বছর ধরে বাক্স বন্দী অবস্থায় মেঝেয় পড়ে থেকে মেশিনটি নষ্ট হলেও দাঁতের রোগীরা প্রয়োজনীয় ক্ষেত্রে এক্স-রে করাতে না পেরে ৩০ কি:মি: দূরে জেলা শহরে যেতে বাধ্য হচ্ছে।
