সিরাজদিখানে ইয়াবাসহ আটক ১ : প্রাইভেট কার জব্দ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৮
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার ও একজনকে আটক করেছে পুলিশ। সিরাজদিখান থানার এসআই মোন্নাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখানের নিমতলা এলাকায় পুলিশ তল্লাশি করে ইয়াবাসহ রাজিব হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করে।