উজিরপুরে বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১৯
বরিশালের উজিরপুরে বোরোর ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ধানের ফলন বেশি হওয়ায় দাম নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই। কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসার ও মাঠ কর্মীর পরামর্শ ও তদারকির কারণে এবারের বোরোর ফলন ভাল হয়েছে। উজিরপুরে এবারে লক্ষ্যমাত্রা ছিল ১২৯২২ হেক্টর জমি। কিন্তু চাষাবাদ হয়েছে তার চেয়েও বেশি। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আর অল্প কয়েকদিনের মধ্যেই কৃষকরা ফসল ঘরে তুলবেন।