মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:৩৭
আশরাফ আলী চৌধুরী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিসিএস (স্বাস্থ্য) সমিতির সাবেক সভাপতি ডা. আশরাফ আলী চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে গ্রামের বাড়ি ও ঢাকার মিরপুরের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ. এফ. এম. নুরুল্লাহ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুসলিম লীগ নেতা ও তত্কালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের অর্থ মন্ত্রণালয়ের পার্লামেন্ট সেক্রেটারি আবুল ফারাহ মোহাম্মদ নূরুল্লাহ খানের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খরকমারা মহল্লায় মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।