কাউখালীতে জমে উঠছে জালের হাট

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:২৪

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর-যুবক-বৃদ্ধ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন ফাঁদসহ  বেশ কয়েক রকমের জাল। জালের মধ্যে রয়েছে বড় জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরো কত কী! তাই বর্ষার আগে কাউখালীতে জাল বিক্রির হিড়িক পড়েছে। এ কারণে পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট।