আলমডাঙ্গায় জুয়া ও মাদকের ছড়াছড়ি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাট-বাজারে চলছে বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা বেচাকেনা ও জুয়া খেলার জমজমাট আসর। আলমডাঙ্গা পৌরশহরের রাধিকাগঞ্জ মহল্লার ওয়াপদা ক্যানেল পট্টি, রেলপথ সংলগ্ন লাল ব্রিজ এলাকা ও মেথর পট্টি এলাকায় জুয়া খেলা এবং বিভিন্ন মাদকদ্রব্যের বেচা-বিক্রি চলে থাকে। এছাড়াও উপজেলা শহরস্থ অর্ধসাপ্তাহিক প্রধান হাট ও সাপ্তাহিক পৌর পশুহাটের একাধিক গলিপথে হাট-বাজার চলাকালীন মাদকের কেনাবেচা ঘটে। আলমডাঙ্গা থানার অফিসার-ইনচার্জ জানান, মাদক বিক্রি বা সেবনের বিষয়ে তার কাছে কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন।