সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫৩
কুমিল্লায় তাফসীরুল কোরআন মাহফিল আজ কুমিল্লা প্রতিনিধি \ আজ শনিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বৌয়ারা বাজারসংলগ্ন নোয়াপাড়ায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাহারীকে খাতমে নুবুওয়্যাত-বাংলাদেশের আমীর ও মুফাস্সীরে কোরআন আলহাজ্ব হযরতুল আল্লামা ড.মুফতি সৈয়দ মু.এনায়েতউল্ল¬াহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী। মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ওবায়দুল্লাহ্ আব্বাসী। এতে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা সফিকুল ইসলাম, বৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. সোলাইমান লস্কর প্রমুখ। পাকুন্দিয়ায় ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জেজেডি ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আব্দুল হান্নান। কবি ও সাংবাদিক তরিকুল হাসান শাহীনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক আলী আক্কাস রেনু। এ সময় সভায় ডা. শহীদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক, মোস্তফা কামাল জানী, সোলায়মান কবীর, গোলাপ আমিন, তরীকুল হাসান শাহীন ও নূর মোহাম্মদ রাসেলকে যুগ্ম আহ্বায়ক এবং আফসার উদ্দীন আশরাফীকে মহাসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। চৌদ্দগ্রামে সাহিত্য সংসদের পরিকল্পনা সভা চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার ‘চৌদ্দগ্রাম সাহিত্য গবেষণা সংসদ’র পরিকল্পনা সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল আল আমিনে অনুষ্ঠিত হয়। সংসদের সভাপতি ডা. সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেক্রেটারী এমদাদ উল্যাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সবুজ, কাজী মাহবুব, লিমন মোল্লা, ইমাম হোসেন, শহিদ, জাবেদ, জাকির হোসাইন, সালাউদ্দিন রনি, জাহিদ হোসেন, শাকিল প্রমুখ। রাজৈরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের এজিএম টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ ১অভাব-দুঃখ দূরে যাক, যদি কর সমবায়’ এ শ্লোগানকে সামনে রেখে রাজৈর উপজেলা শিক্ষক/কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)-এর ত্রি-বার্ষিক সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় । শিক্ষক দুলাল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কালব এ জেলা ব্যবস্থাপক কোকন কৃষ্ণ দাস, উপজেলা ব্যবস্থাপক দিলীপ কুমার রায় ও আলমদস্তার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খোকন প্রমুখ। বোদায় খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক সভা বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ জনস্বাস্থ্যের মানোন্নয়নে খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা গতকাল শুক্রবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক জুনিয়র কর্মকর্তা জিয়াউদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বেসরকারি সংগঠন ঘরনীর সহায়তায় স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা সেনেটারী ইন্সেপেক্টর আলী নেওয়াজ চৌধুরী, উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর ছলিমুল বারী ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। মহাদেবপুরে কারিতাসের প্রশিক্ষণ কর্মশালা মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে কারিতাস স্পেনের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাসের আইসিডিপি প্রকল্পের অধীনে গ্রাম পরিষদের শিক্ষা সাব-কমিটির এ্যাডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার মহাদেবপুর ডাকবাংলো হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কারিতাসের সিডিও মিসেস হোসান্না হাঁসদা, সিডিএ ভবেশ উড়াও, দৈনিক ইত্তেফাক ও উত্তরকোণ প্রতিনিধি প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। তালায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিশেষকাটি গ্রামে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম, ব্র্যাকের উপজেলা ম্যানেজার সুজয় কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, ব্র্যাকের মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে একর প্রতি প্রায় ১০১ মণ ধান উত্পাদনে সক্ষম হয়েছে। পীরগঞ্জে সিসিডিবি’র সমপ্রীতি বিষয়ক কর্মশালা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলায় সিসিডিবি ও সিপিআরপি’র উদ্যোগে দু’দিনব্যাপী ‘সামাজিক শান্তি-সমপ্রীতি উন্নয়ন ও বিকাশ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের মুন্সিপাড়াস্থ পীরগঞ্জ ইউনিট অফিসে বুধবার ও বৃহস্পতিবার কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পীরগঞ্জ ইউনিট অফিসে কর্মসূচি কর্মকর্তা দীন বন্ধু বর্ম্মন, কর্মশালায় সহায়ক জয়মনি শিং ও পীরগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন মডারেট হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও বাণিজ্য মেলা শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও বাণিজ্য মেলা গত বৃহস্পতিবার স্থানীয় অন্নদা সরকারি স্কুল বোর্ডিং মাঠে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার ও কমার্সের সভাপতি তানজিন আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আজিজুল হক, আশরাফুল আলম মাহফুজ, আল মামুন, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। ফকিরহাটে গুটি ইউরিয়ার মাঠদিবস অনুষ্ঠিত ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা \ ফকিরহাট কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপির) উদ্যোগে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গত বৃহস্পতিবার হোচলা এলাকায় গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তির শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। স্থানীয় ইউপি সদস্য আঃ সালাম ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোবাশ্বের হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউসুব আলী। ফিল্ড মনিটরিং অফিসার মোঃ একরামুল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আফজাল হোসেন প্রমুখ। গাইবান্ধায় আনছার ও ভিডিপি বার্ষিক সমাবেশ গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক জেলা সমাবেশ গত বৃহস্পতিবার আনছার প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার সাত উপজেলার ৩ শতাধিক মহিলা ও পুরুষ আনছার ভিডিপি সদস্য অংশগ্রহণ নেন। বক্তব্য রাখেন আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন, গাইবান্ধার পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিক, আনছার ভিডিপির আঞ্চলিক পরিচালক দুলাল চন্দ্র সাহা প্রমুখ। রামুতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন রামু (কক্সবাজার) সংবাদদাতা \ ভবিষ্যতের বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া এই শ্লোগানে কক্সবাজারের রামুতে গত বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। উক্ত দিবস পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আখতারুল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তি ম্যানেজার দুলাল বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক আবদুল মোনাফ, ইনচার্জ বিপ্লব বড়ুয়া, মুক্তি’র সঞ্জয় বৈদ্য প্রমুখ। মঠবাড়িয়ায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে বিক্ষোভ মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ বেপরোয়া ঘুষ বাণিজ্য, ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা ও পরিবহন সেক্টর থেকে মাসিক মাসোহারা আদায়ের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মাহফুজের দ্রুত অপসারণ দাবি করে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভাড়ায় চালিত ড্রাইভাররা । প্রতিবাদ সভা সমাবেশে শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক লোকমান হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মত্স্যজীবী লীগ সভাপতি ফজলুল হক মনি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক ছাত্র নেতা জুলহাস শাহিন প্রমুখ। কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ‘ভবিষ্যতের বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ মোজাহিদ আলীর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন আবু আহম্মদ গোলাম আকবর, শাহীন আহমেদ, শাহানা আক্তার, আব্দুল হক, আনজুমান আরা, মনোহর রায় প্রমুখ। পিরোজপুরে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জের সভা পিরোজপুর অফিস \ জালবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে গত বৃহস্পতিবার পিরোজপুরে এক সভা অনুষ্ঠিত হয়। নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করে শারি ও বাস্তবায়ন করে রয়েল বেঙ্গল ফাউন্ডেশন নামে দু’টি বেসরকারি সংস্থা। ‘জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য নীতিমালা ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জলবায়ু অ্যাডভোকেসি ফোরাম-এর আহবায়ক মিনারা মাহবুব। বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, বিশেষ অতিথি জেলা উন্নয়ন নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট এমএ মান্নান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল ও জেলা মহিলা পরিষদের সভা প্রধান মনিকা মণ্ডল প্রমুখ। রায়গঞ্জে খুনিদের গ্রেফতার দাবিতে অবরোধ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের রায়গঞ্জের মোটর সাইকেল চালক শাহ আলমের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী আবারো মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল ও বিকালে ২ দফা এ কর্মসূচি পালিত হয়। এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধে রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম শিহাব, ব্যবসায়ী নেতা কে,এম জাকিরুল ইসলাম দুলালসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ঘটনার দিন পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলেও আজও কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা পুলিশের ভূমিকার সমালোচনা করেন। আড়াইহাজারে গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ গোপালদী বাজার ( নারায়ণগঞ্জ ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ইলমদী মানব দরদী মাল্টিপারপাস কো-অপারেটিভ সংগঠনের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিনব্যাপী গরু মোটাতাজা করণ ট্রেডে প্রশিক্ষণ গত বৃহস্পতিবার সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেগম ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন, মোঃ আতিকুর রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ-এর মোঃ সেলিমুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ এ বি এম জাহাঙ্গীর রতন, নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, খাইরুন নাহার এবং প্রশিক্ষণ দেন হাজী মোঃ মাসকুর মিয়া প্রমুখ। দশমিনায় নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালী দশমিনা উপজেলায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দশমিনা থানার উদ্যোগে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন মাতুব্বর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামচুন্নাহার খান ডলি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল কালাম প্রমুখ। পদক পেলেন হোসেনপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর সাহিত্য সংসদের উদ্যোগে খন্দকার আব্দুল মান্নান মেডিক্যাল ইন্সটিটিউটে বৃহস্পতিবার রাতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ছড়াকার শাহ্ সোহরাবউদ্দিন স্মৃতি পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিবিএফ কর্মকর্তা আব্দুর রউফ। বক্তব্য রাখেন প্রবীণ কবি ও বিশিষ্ট ছড়াকার খন্দকার মো:আব্দুল মান্নান। পীরগঞ্জে নারীর অধিকার শীর্ষক গোলটেবিল বৈঠক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা পল্লীশ্রীর আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন, প্রভাষক খন্দকার ছামসিয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা রেজওয়ানুল হক বিপ্লব, সাংবাদিক মোশারফ হোসেন, পল্লীশ্রীর উপজেলা প্রতিনিধি তাইবাতুন নাহার, কাজী সোনিয়া, আদিবাসী নেতা মাইকেল হাসধা ও বাহা মনি মুরমু প্রমুখ। পার্বতীপুর গার্লস স্কুলে শতবর্ষ পূর্তি উদ্যাপন পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুর উপজেলা শহরের পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে স্কুল চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আলাউদ্দীন মিয়া। পূর্বধলায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভা পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের কাল্ব কার্যালয়ে ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. কফিলউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাল অডিট এন্ড সুপারভিশন বিভাগের সিনিয়র ম্যানেজার শদ্রক তালুকদার। ফরিদপুর বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার ১০টার দিকে মহাসড়কের বাখুন্ডা ব্রিজ এলাকায় কৈজুরী ও গেরদা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মানববন্ধনে পাঁচশতাধিক নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন শেষে মহাসড়কে মিছিল করে নেতাকর্মীরা।