কোটিপতি ‘ফকির’!

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৫৯
গত বুধবার বারানসিতে তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বলেছিলেন, আমি ফকির। আমার পকেটে মাত্র ৫শত টাকা আছে। আমি একটি পুরানো জিপে চড়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর জানা গেল বিস্ময়কর তথ্য। তিনি ফকির, তবে কোটিপতি ফকির! ভারতে আলোচিত এই ব্যক্তিটির নাম অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিবিরোধী লড়াইয়ের কথা বলে তিনি সরকারবিরোধী আন্দোলন করেছিলেন। রাজনীতিতেও এসেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলে। এমনকি ভোট দিয়ে তাকে দিল্লির মুখ্যমন্ত্রী বানিয়েছিল দিল্লির জনগন। কিন্তু তিনি পদত্যাগ করলেন এবং এখন সেজন্য ভুল স্বীকারও করলেন। সেই কেজরিওয়াল এখন কোটিপতি। এসবিআই ব্যাংকে তার নগদ চার লাখ রুপি আছে। তার স্ত্রীর আছে ১৭ লাখ রুপি। তার স্থাবর সম্পত্তি আছে ৯০ লাখ রুপির। কোটি রুপির সম্পদের হিসাবে এখানেই ছাপিয়ে যায়! আশ্চর্যের যে, তিনি বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছিলেন, তারা হেলিকপ্টার গণতন্ত্র তৈরি করছেন। কিন্তু এখন কেজরিওয়ালের সেইসব সমালোচনা এখন তার নিজের গায়েই পড়েছে! - জিনিউজ