শিক্ষিত তরুণদের আইটি লিডার হিসেবে গড়ে তোলার আহ্বান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:০৭
বিশ্বদ্যািলয়ের শিক্ষিত তরুণদের আইটি লিডার হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নানা উদ্যোগ দেশের মানুষ বিশেষ করে শিক্ষিত তরুণ-তরুণীদের সামনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণীরা তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত হয়ে এ সুযোগকে কাজে লাগাতে পারে এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারে। গত ২৪ এপ্রিল ইডেন কলেজের অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশফাক হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা। অনুষ্ঠানে লিভারেজিং আইসিটি প্রকল্পের ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার (এফটিএফএল)-এর ওপর বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।