গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:২৮
বৃদ্ধ এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্য নিয়ে বহুদিন থেকেই সাফল্যের সঙ্গে কাজ করে আসছে যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য সংগঠন ফয়েল হসপাইস। আর এই সংগঠনটির উদ্যোগেই কিছুদিন আগে মঞ্চস্থ হয় ব্যতিক্রমী এক আয়োজন। মূলত বিধবা ও প্রবীণ এক মহিলার স্বামীর স্মরণে আয়োজিত এক বিশেষ তহবিল সংগ্রহের অভিযানে ফয়েল হসপাইসের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নারীদেরকে আহ্বান জানানো হয় বিয়ের পোশাক পড়ে নির্ধারিত একটি স্থানে উপস্থিত হতে। আর তাদের এই আবেদনে সাড়া দিয়েই নর্দান আয়ারল্যান্ডের লন্ডন ডেরিতে উপস্থিত হন রেকর্ড ৭৪৮জন কনে। এদের মধ্যে কেউ কেউ যেমন তাদের নিজেদের বিয়ের পোশাক পড়েই উপস্থিত হয়েছিলেন, তেমনি অনেকে আবার ভালো এই উদ্যোগে সামিল হতে পড়ে এসেছিলেন ভাড়া করা বিয়ের পোশাকও।