নেইমারের স্বপ্ন বিশ্বকাপ জয়

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৫
ব্রাজিলের বড় ভরসা নেইমার জানিয়েছেন, তিনি বিশ্বকাপ জিততে চান। শুধু তাই নয় এটা তার স্বপ্ন। পেলে তার সম্পর্কে যাই বলুন না কেন, ইতোমধ্যে ‘ব্লিচাররিপোর্টডটকম’কে দেয়া সাক্ষাত্কারে এই অভিমত দেন বার্সেলোনা তারকা নেইমার। গত বছরের কনফেডারেশন কাপ জয়ে ব্রাজিলের অন্যতম কাণ্ডারি নেইমার বলেন,‘আমি বিশ্বকাপ জিততে চাই। এটাই হলো আমি যা জিততে চাই। সেটাই আমার স্বপ্ন।’ নিজের দেশে বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন,‘আমি মনে করি এটা হবে বিরাট এক ব্যাপার। বিশেষ করে সমর্থক ও ভক্তদের নিরিখে। আমাদের (ব্রাজিলীয়দের) হাতে আছে বিরাট এক অস্ত্র। সেটা হলো ব্রাজিলের সমর্থকরা। তারা আমাদের সাহায্য করবে।’ ওই সাক্ষাত্কারে তিনি আরো জানান, বার্সেলোনায় বসবাস করাটা তিনি উপভোগ করছেন। কেননা এটা দারুণ একটা শহর এবং ব্রাজিলের মতোই। এই শহরটির সাথে মানিয়ে নেয়া খুবই সহজ। তবে ব্রাজিলের ফুটবলের সাথে বার্সেলোনার খেলার ধরনে যে ভিন্নতা আছে সেটাও জানাতে ভোলেননি নেইমার। তবে তিনি এও উল্লেখ করেন যে, ইউরোপে অবস্থানের সময় তিনি এ ধরনের খেলার সাথে অভ্যস্ত হয়ে পড়েন। ইউরোপীয়ানরা যেভাবে খেলে সেটা তিনি রপ্ত করে নিয়েছেন।