ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভাঙ্গা বাজারে এক ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের করুণ মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে বাজারের কাঁসা পিতলের বিশিষ্ট ব্যবসায়ী বিজয় চন্দ্র দে’র পুত্র লিটন চন্দ্র দে বাসার সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। পরিবারের লোকজন তাকে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করে। লিটনের মৃত্যু সংবাদে পিতা বিজয় চন্দ্র দে (৬৫) হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়। তাকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
